ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বাংলাদেশিদের জন্য ফ্রান্সের বিশবিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ
ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফ্রান্সের প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশিরাও এর আওতায় রয়েছেন।
প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়টি ফ্রান্সের ওরসে অবস্থিত একটি পাবলিক গবেষণা প্রতিষ্ঠান। ২০১৯ সালে বেশ কিছু প্রযুক্তিগত প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং স্কুল এবং গবেষণাগারের একীভূতকরণের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪৮ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
বৃত্তির সুযোগ-সুবিধা: প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ প্রতি বছর ১০,০০০ ইউরো পর্যন্ত দেওয়া হয়। এই অর্থ শিক্ষাবর্ষ চলাকালে শিক্ষার্থীদের প্রদান করা হবে। এছাড়া ভ্রমণ ও ভিসা খরচের জন্য সর্বোচ্চ ১,০০০ ইউরো দেওয়া হতে পারে। তবে বৃত্তির অর্থ অগ্রিম প্রদান করা হবে না।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ: প্রকৌশল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, জীববৈচিত্র্য, কৃষি ও খাদ্য, সমাজ ও পরিবেশ, জীববিজ্ঞান, চিকিৎসা, ঔষধ গবেষণা, খেলাধুলা ও মানব গতি বিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি।
আবেদনের যোগ্যতা: ৩০ বছরের কম বয়সী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দেশটিতে এক বছরেরও কম সময় অবস্থান করা, কিন্তু কোনো সনদ না পাওয়া বিদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৫ মে, ২০২৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক