ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
লক্ষ্মীপুরে পাঁচ গ্রামে আগাম ঈদ উদযাপন আজ
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নির্ধারিত তারিখের আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কয়েকটি গ্রামের মানুষ। এ উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) সকালে বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে সহস্রাধিক মুসল্লি অংশ নেন।
সকাল সাড়ে ৭টায় উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে সমবেত হন। এছাড়াও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পূর্ব তালিমুল কুরআন নূরানি মাদ্রাসা ঈদগাহ, পূর্ব বিঘা কেন্দ্রীয় জামে মসজিদ এবং পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদে পৃথক জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
পাশের শাহরাস্তি উপজেলা থেকেও শতাধিক মুসল্লি নোয়াগাঁও ঈদগাহে এসে নামাজ আদায় করেন। দক্ষিণ পূর্ব তালিমুল কোরআন মাদ্রাসা ঈদগাহের খতিব মাওলানা আমিনুল ইসলাম খান জানান, তারা হানাফি মাজহাবের অনুসারী হলেও বিশ্বব্যাপী একযোগে ঈদ উদযাপনের পক্ষে বিভিন্ন মাজহাবে ফতোয়া রয়েছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঈদ উদযাপন করা সম্ভব।
তিনি বলেন, আগে যোগাযোগের সীমাবদ্ধতার কারণে সৌদি আরবের একদিন পর ঈদ পালন করা হতো, তবে এখন সেই সীমাবদ্ধতা নেই। তাই বিশ্ব মুসলিম উম্মাহর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা।
দীর্ঘদিনের প্রচলিত এই রীতির ধারাবাহিকতায় ইসলামি বুজুর্গ মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা গত ৪৭ বছর ধরে এভাবে ঈদ পালন করে আসছেন। আগাম ঈদ উদযাপনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়, আর নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী