ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নোট ছাপাতে ব্যয় বেড়েছে, প্রতি নোটে খরচ কত জানুন
ডুয়া ডেস্ক : বিশ্ববাজারে কাঁচামালের দাম বাড়ানোর ফলে নোট ছাপানোর খরচ আরও বেড়েছে। প্রতিবছর নতুন নোট ছাপাতে সরকারকে গড়ে ৫০০ থেকে ৭০০ কোটি টাকা ব্যয় করতে হয়। এই পরিস্থিতিতে ধীরে ধীরে ডিজিটাল লেনদেনের দিকে ঝুকছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি, প্রতি ঈদে প্রয়োজনের অতিরিক্ত টাকা ছাপানোর রীতি থেকে সরে আসছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, এক হাজার টাকার নোট ছাপাতে বর্তমানে পাঁচ টাকা এবং ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয় চার টাকা ৭০ পয়সা। এছাড়া ২০০ টাকার নোটে তিন টাকা ২০ পয়সা, ১০০ টাকার নোটে চার টাকা এবং ১০, ২০, ৫০ টাকার সব নোট ছাপাতে খরচ পড়ে দেড় টাকা। পাঁচ টাকা ও দুই টাকার নোট ছাপাতে খরচ হয় এক টাকা ৪০ পয়সা। তবে সবচেয়ে বেশি ব্যয় হয় ধাতব মুদ্রা বা কয়েন তৈরিতে।
ঈদ উৎসবের ঐতিহ্যগত অংশ হিসেবে নতুন টাকা সেলামি দেওয়ার প্রচলন রয়েছে। এ কারণে ঈদের আগে বাজারে নতুন টাকার চাহিদা বেড়ে যায়। এবারও ২১১ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা থাকলেও কেন্দ্রীয় ব্যাংক তা বাতিল করেছে।
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর সরকার নতুন নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নোট বাজারে আসতে আরও দেড় মাস সময় লাগবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ‘আমরা ধীরে ধীরে অনলাইনভিত্তিক লেনদেনের দিকে এগিয়ে যাচ্ছি। নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমাতে ব্যাংকগুলোর মধ্যে ইন্টার অপারেবিলিটি চালু করা প্রয়োজন। ঈদের পরপরই নতুন নকশার নোট পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ