ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বেসরকারি চিকিৎসক-নার্সদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করবে সরকার
ডুয়া ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সদের জন্য সরকার সর্বনিম্ন বেতন নির্ধারণ করবে।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি জানান।
সায়েদুর রহমান বলেন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) দাবি করা হয়েছে। তবে এটি বাস্তবায়ন করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কারণ এই কাঠামোটি ইউনিফর্ম নয়। ঢাকা, বিভিন্ন মহানগর, জেলা শহর, উপজেলা শহর এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকদের বেতন ভিন্ন হতে পারে।
তবে তিনি জানান, চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতন কাঠামোর প্রস্তাবনা দেওয়া হবে। তিনি আরও বলেন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর মালিকদের সঙ্গে আলোচনা করে অতি শীঘ্রই চিকিৎসক ও তাদের সহায়ক নার্সসহ অন্যান্যদের জন্য একটি সর্বনিম্ন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা করা সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)