ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সংযুক্ত আরব আমিরাতে বৃত্তিসহ উচ্চশিক্ষা, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
ডুয়া নিউজ: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল ২০২৫।
খলিফা বিশ্ববিদ্যালয় (Khalifa University) সংযুক্ত আরব আমিরাতের (UAE) আবুধাবিতে অবস্থিত একটি স্বনামধন্য গবেষণামূলক বিশ্ববিদ্যালয়। এটি বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত। দেশটির আমীর খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বিশ্ববিদ্যালয়টি আবু ধাবি শহরের শারজাহতে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন।
‘খলিফা বিশ্ববিদ্যাল‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে নিজেদের পছন্দের যে কোনো বিষয়ে অধ্যয়ন করতে পারবেন। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া আবাসন খরচ, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধাও রয়েছে এই স্কলারশিপে।
সুযোগ-সুবিধা—
- মাসিক উপবৃত্তি;
- স্বাস্থ্য ভাতা;
- গবেষণা ভাতা;
- আবাসন সুবিধা;
- ভ্রমণ ভাতা;
- খাবার ভাতা;
- ভিসা আবেদনের ফি;
আবেদনের যোগ্যতা—
- আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
- স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;
- একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
- ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬.৫/স্যাট-এ স্কোর ১৫৫০/টোয়েফলে (ইন্টারনেট-বেসড টেস্ট) স্কোর ৯১ থাকতে হবে;
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;
প্রয়োজনীয় নথিপত্র—
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
পাসপোর্ট;
স্টেটমেন্ট অব পারপাস (SOP) (৫০০ থেকে ১০০০ শব্দ);
- রিসার্চ প্রপোজাল;
- রেফারেন্স লেটার দুইটি;
- ইংরেজি ভাষাদক্ষতার সনদ;
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ এপ্রিল ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত