ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আইএলটিএস ছাড়াই ফুল ফান্ডে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার সুযোগ, আবেদন শুরু
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: দক্ষিণ কোরিয়া সরকারের ২০২৭ সালের গ্লোবাল কোরিয়া স্কলারশিপের (জিকেএস-ইউ) আবেদন শুরু হয়েছে। বাংলাদেশসহ জিকেএসের অংশীদার দেশগুলোর আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় সম্পূর্ণ অর্থায়নে স্নাতক ও অ্যাসোসিয়েট ডিগ্রি করার সুযোগ পাবেন। এ বছর বৃত্তির জন্য প্রায় ২৫৬টি আসন রয়েছে।
২০২৭ সালের এই বৃত্তিতে দুটি পদ্ধতিতে আবেদন করা যাবে। দূতাবাস পদ্ধতিতে আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬। আর বিশ্ববিদ্যালয় পদ্ধতিতে আবেদনের সময়সীমা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হবে, তবে আবেদন নেওয়া হবে নভেম্বর ২০২৬ পর্যন্ত।
বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি, যাওয়া-আসার বিমান টিকিট, বসতি স্থাপন ভাতা, মাসিক ভাতা, এক বছরের কোরিয়ান ভাষা প্রশিক্ষণ, চিকিৎসা ভাতা, ডিগ্রি সম্পন্ন করার অনুদান এবং কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
আবেদনের ক্ষেত্রে প্রধান যোগ্যতাগুলোর মধ্যে রয়েছে ২৫ বছরের নিচে বয়স, ভালো একাডেমিক ফলাফল, সুস্বাস্থ্য ও ভালো রেকর্ড।
দূতাবাস পদ্ধতিতে আবেদন করতে হবে নিজ দেশের কোরিয়ান দূতাবাসের মাধ্যমে। আর বিশ্ববিদ্যালয় পদ্ধতিতে নির্ধারিত কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।
এই বৃত্তির জন্য আইইএলটিএস বাধ্যতামূলক নয়। অর্থাৎ আইইএলটিএস ছাড়াও আবেদন করা যাবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে বৃত্তির আবেদন ফরম, ব্যক্তিগত বিবৃতি, পড়াশোনার পরিকল্পনা, সুপারিশপত্র, এসএসসি সনদ ও নম্বরপত্র, এইচএসসি সনদ ও নম্বরপত্র, আবেদনকারীর পাসপোর্টের অনুলিপি (থাকলে), জন্মসনদ বা পারিবারিক সম্পর্কের সনদ, আবেদনকারী ও তাঁর বাবা-মায়ের নাগরিকত্ব বা জাতীয়তার প্রমাণপত্র এবং চিকিৎসা মূল্যায়ন ফরম।
এ ছাড়া আবেদনকারীর কাছে থাকলে টপিক সনদ, আইইএলটিএস বা টোফেল সনদ, পুরস্কার ও অন্যান্য সনদ, স্বেচ্ছাসেবা বা সহশিক্ষামূলক কার্যক্রমের সনদ এবং অন্যান্য অর্জনের প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করা যাবে।
প্রয়োজনীয় নথির এই তালিকাটি বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাসের নির্দেশিকা অনুযায়ী দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি কোনো হালনাগাদ বা পরিবর্তন এলে সে অনুযায়ী নথির তালিকাও সংশোধন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়