×

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সৌদিতে বিনা খরচে গবেষণার সুযোগ

২০২৬ সেপ্টেম্বর ০৬ ২০:২০:৩২

সৌদিতে বিনা খরচে গবেষণার সুযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে ছয় সপ্তাহের মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি)। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এ কর্মসূচিতে আবেদন করা যাবে।

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৌদি আরবে অবস্থিত একটি বেসরকারি আন্তর্জাতিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে সৌদি আরবে প্রথমবারের মতো নারী-পুরুষ একসঙ্গে শিক্ষা গ্রহণের ধারা চালু হয়।

গবেষণার সময়কাল

মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্প অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীরা কেএইউএসটি ক্যাম্পাসে অবস্থান করে আধুনিক মাইক্রোইলেকট্রনিকস বিষয়ে গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

ক্যাম্পে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য জীবনযাত্রার খরচ মেটাতে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। এ ছাড়া আবাসন সুবিধা, বিমানে আসা-যাওয়ার খরচ এবং ভিসা-সংক্রান্ত সহায়তা দেওয়া হবে।

শিক্ষার্থীরা অত্যাধুনিক গবেষণাগার ও গবেষণার সরঞ্জাম ব্যবহারের সুযোগও পাবেন।

এর আগে ইউরোপীয় পার্লামেন্টে পাঁচ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে সর্বোচ্চ বয়সসীমা নেই।

আবেদনের যোগ্যতা

যেকোনো দেশের শিক্ষার্থী এ ক্যাম্পে আবেদন করতে পারবেন। সাম্প্রতিক স্নাতক, স্নাতকের শেষ পর্যায়ের শিক্ষার্থী এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনকারীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে অথবা ওই বিষয়ে ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি তাঁদের ভালো অ্যাকাডেমিক ফলাফল থাকতে হবে। সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ৩.৫ থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতাও প্রয়োজন।

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদনকরা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট আবেদনপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত