×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সম্পূর্ণ বিনামূল্যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, ২০২৭-এর জন্য আবেদন চলছে

২০২৬ সেপ্টেম্বর ১৩ ২১:১২:২৪

সম্পূর্ণ বিনামূল্যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, ২০২৭-এর জন্য আবেদন চলছে

পার্থ হক: যুক্তরাষ্ট্রের University of Hawai‘i at Mānoa-তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ADB-Japan Scholarship Program (ADB-JSP) 2027-এর আওতায় সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশও এ তালিকায় রয়েছে।

২০২৭ সালের এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৬। নির্বাচিত শিক্ষার্থীরা মাস্টার্স পর্যায়ে পড়াশোনার জন্য বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।

স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, যাতায়াতের জন্য রাউন্ড-ট্রিপ বিমানভাড়া, আবাসন সুবিধা, মাসিক স্টাইপেন্ড, পাঠ্যবই কেনার জন্য ভাতা এবং স্বাস্থ্যবিমা দেওয়া হবে। পাশাপাশি J-1 ভিসা প্রক্রিয়ায় সহায়তাও থাকবে।

আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের ADB-এর Developing Member Country-এর নাগরিক হতে হবে। এছাড়া কমপক্ষে দুই বছরের ফুল-টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতাও প্রয়োজন। প্রার্থীদের বয়স সাধারণত ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী শিক্ষার্থীরা University of Hawai‘i at Mānoa-এর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ