ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
৬৭ বছরে মারা যাবেন শাহরুখ-সালমান; জ্যোতিষীর বাণীতে ক্ষেপলেন অভিনেত্রী!
ডুয়া ডেস্ক : ভারতে এখনও কদর রয়েছে জ্যোতিষীদের। দেশটির সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিং। দেশটির বহু বিখ্যাত তারকা তার কাছে হাত দেখান। তবে সম্প্রতি জ্যোতিষী সুশীল কুমার একটি অনুষ্ঠানে জানিয়েছেন, সালমান খান আর শাহরুখ খান নাকি মারা যাবেন ৬৭ বছর বয়সে। শুধু তাই নয়, এই জ্যোতিষীর আরও দাবি, সালমান নাকি তিলে তিলে শেষ হয়ে যাবেন।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে এসে জ্যোতিষী সুশীল কুমার বলেন, "শাহরুখ খানের সময় এখন ঠিক চলছে। কিন্তু ২৫, ২৬, ২৭ সাল সালমানের খুব খারাপ যাবে।"
সুশীল বলেন, "সালমানের খুব বড় অসুখ হবে। ঠিক হবে না। এমন কোনও অসুখ হবে যার নাম মুখে আনাও যায় না।"
‘একই সালে মারা যাবেন দুজনেই। সালমানের শেষের দিনগুলো খুব খারাপ কাটবে। খুব কষ্ট পাবেন তিনি, যোগ করেন তিনি।’
কোষ্ঠী বিচার করে এরকমই ইঙ্গিত পেয়েছেন বলে জানিয়েছেন এই জ্যোতিষী।
এদিকে জ্যোতিষী সুশীল কুমারের ভবিষ্যদ্বাণী শুনে ক্ষোভ প্রকাশ করেছেন শাহরুখের নায়িকা সুচিত্রা।
অভিনেত্রী জানিয়েছেন, এ ধরনের ভুয়া খবরে একেবারেই বিশ্বাস করা উচিত নয়। পাশাপাশি অভিনেত্রীর দাবি, জ্যোতিষশাস্ত্রের নামে যারা এই ধরনের বুজরুকি করেন তাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত।
এ ধরনের ভুয়া খবরে একেবারেই বিশ্বাস করা উচিত নয়। পাশাপাশি, তিনি দাবি করেছেন, জ্যোতিষশাস্ত্রের নামে যারা এই ধরনের বুজরুকি করেন, তাদের নিষিদ্ধ করা উচিত।
সুচিত্রা বলেন, জ্যোতিষী যে ভুল তথ্য দিয়ে লোকজনকে বিপথে চালিত করছেন, তার উদাহরণও রয়েছে। সুচিত্রার জন্ম নভেম্বর মাসে, অথচ ওই জ্যোতিষী এক অনুষ্ঠানে তার জন্ম মাস মার্চ বলেছিলেন!
অভিনেত্রী চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে বলেন, সস্তায় প্রচারণা পেতে সাধারণ মানুষের মনে এই ধরনের নেতিবাচক অপপ্রচার ছড়ানো যুক্তিহীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস