ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
চোখ নষ্ট, শরীরে ৭২ গুলি নিয়ে দিন কাটছে ঢাবি ছাত্রের
লিটন ইসলাম: ১৮ জুলাই। সারাদেশ তখন খুনি হাসিনার বিরুদ্ধে উত্তাল। সকাল দশটায় রাজধানীর মৌচাক মোড়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জসীম উদ্দিন খান। এসময় শুনতে পান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চলছে পুলিশের হামলা-গুলিবর্ষণ। কয়েকজনকে সাথে নিয়ে ছুটতে থাকেন সেখানে। কিন্তু রামপুরা ব্রিজের কাছাকাছি আসতেই পুলিশের ছোঁড়া মুহুর্মুহু গুলি এসে লাগে জসীমের সারা দেহে। এর মধ্যে দুটি ছররা গুলি তার বাম চোখের ভিতরে ঢুকে যায়। ডাক্তাররা জানান, আর কোনদিন সেই চোখে দেখতে পারবেন না তিনি।
জসীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। থাকেন বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে। বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার উজির খার কান্দি গ্রামে।
ডাক্তারের দেয়া রিপোর্টে দেখা যায়, গুলি দুটি তার চোখের রেটিনা ভেদ করে ভিতরে ঢুকে গেছে, যা আর কোনদিন বের করা সম্ভব না বলে জানায় ডাক্তাররা।
তিনি বলেন, আমি দেশ ও বিদেশের অনেক চোখ বিশেষজ্ঞকে দেখিয়েছি কিন্তু কেউ আমাকে আশ্বাস দিতে পারেননি যে আমার চোখটি ফিরে পাবো।

জসীম জানান, আহত হওয়ার পর প্রথমে ঢামেকে চিকিৎসা নিলে ডাক্তার জানায় চোখে কোন বুলেট নেই। কিন্তু পরবর্তীতে চোখের যন্ত্রণা বেড়ে গেলে আবার ডাক্তারের শরণাপন্ন হন তিনি। এবার ভালো করে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানায় তার চোখে দুইটি বুলেট রয়েছে এবং সেটা আর অপারেশন করে বের করাও সম্ভব না।
এদিন পুলিশের ছোঁড়া ৮৬টির বেশি গুলি এসে লাগে জসীমের সারা শরীরে। এর মধ্যে মাত্র ১২টি গুলি বের করা গেলেও এখনো ৭২টির উপরে গুলি নিয়ে দিন কাটছে তার। শুধু বাম হাতেই লেগেছে ২৪টি গুলি। বুক ও পেটে গুলি লেগেছে সবচেয়ে বেশি।
শরীরে রয়ে যাওয়া এতো গুলির যন্ত্রণা ও এক চোখ হারিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে পারছেন না জসীম। তিনি বলেন, আমার ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা সামনে। অথচ এক চোখ না থাকার কারণে আমি এখন ঠিক মতো পড়তে পারছি না। ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেও লিখিত পরীক্ষায় বসতে পারিনি।
তিনি হতাশা প্রকাশ করে বলেন, আমি না পারছি পড়তে, না পারছি চাকরি করতে। সরকার থেকে আর্থিক সহযোগিতা পেলে ব্যবসা করবেন বলে জানান তিনি।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে তাকে এক লাখ টাকা দেয়া হলেও হারান চোখ কি আদৌ ফিরে পাবেন- এমন অভিব্যক্তি জসীমের। তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হলেও প্রশাসন থেকে আমার সাথে কোন যোগাযোগ করা হয়নি। শুধু ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ ও এক ছাত্রদল নেতা ছাড়া সেভাবে আমার কেউ খোঁজখবর নেয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু