ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
'রমজানে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না', কারণ জানালেন উপদেষ্টা
ডুয়া নিউজ : রমজানে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন আন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।
আজ রবিবার (২ মার্চ) আসরের নামাজের পর রাজধানীর সার্কিট হাউজ জামে মসজিদের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, "রমজানে চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি রমজানে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না।"
বিদ্যুৎ উপদেষ্টা বলেন, "আমাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে। আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করছি। এবারের রোজা কিছুটা গরমের মধ্যে পড়ছে। এ ছাড়া এ সময়ে সেচের জন্য অনেক বিদ্যুৎ ব্যবহার হয়। বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়।"
তিনি আরও বলেন, "রোজায় শীততাপ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত আলোকসজ্জ্বার জন্য বিদ্যুৎ বেশি লাগে। এজন্য আমরা ইমাম সাহেব এবং মুসল্লিদের মাধ্যমে সবাইকে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার জন্য অনুরোধ জানিয়েছি। মালয়েশিয়াতেও এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে লাখতে বলা হয়েছে।"
বিদ্যুৎ উপদেষ্টা বলেন, "বাসা-বাড়িতে যেন অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না হয়। শপিংমল ও জুয়েলারি শপে অতিরিক্ত আলোকসজ্জ্বা করা যাবে না। এজন্য আমি এবং আমার বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সহকর্মীরা সবার কাছে যাচ্ছি।"
ফাওজুল কবির বলেন, "বিদ্যুতের পাশাপাশি গ্যাসও চুরি হয়। সেজন্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি। বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নিচ্ছি। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষ অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল