×

ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানা গেল

২০২৬ অক্টোবর ১৬ ২২:০০:৫৩

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার ছুটি চললেও আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় চালু রেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কাজ করা হবে। তবে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা দেয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। এ সময়ে নিয়মিত পাঠদান বন্ধ থাকলেও জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রাখা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে।

তবে অফিস খোলা রাখার সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির সূচিতে কোনো পরিবর্তন আসছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ওই দিন নিয়মিত পাঠদান বন্ধ থাকবে।

ছুটির মধ্যে শিক্ষার্থীদের প্রশাসনিক কাজ করতে গিয়ে যাতে ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্যই অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী ফরম পূরণসহ বিভিন্ন জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিস খোলা রাখার নির্দেশনা দেয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত