ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
দিল্লিতে বিক্ষোভে যাওয়ার পথে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা আটক
নিজস্ব প্রতিবেদক: দিল্লির কনট প্লেসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ‘লেহরা দো তিরঙ্গা’ নামের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়।
যানজট ও নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ আগেই অনুষ্ঠানটি বাতিলের নির্দেশ দিয়েছিল। এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি থাকার কথা জানিয়ে রাস্তা থেকেই অভিজিৎ দীপকে পুলিশ গাড়িতে তুলে নেয়। দীপকের দাবি, তিনি কোনো আইন ভঙ্গ করেননি। এ সময় তিনি পুলিশকে বিকল্প স্থানের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। একই সময়ে মান্ডি হাউস থেকে মিছিল শুরু করতে গেলে নেহা বোরাকেও আটক করা হয়।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে ব্যবহারের অনুমতি বাতিল করে। এর প্রতিবাদে সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরে ব্যারিকেড ভেঙে জাতীয় পতাকা ওড়ান। এ ঘটনায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
আটক নেতাদের মুক্তি এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি নতুন এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ