ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতি বর্ণনা করা যাবে না: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের যে ক্ষতি করেছে, তা বর্ণনা করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তাঁর অভিযোগ, বিভিন্নভাবে চক্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল অন্তর্বর্তী সরকার। তবে জনগণ সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য ক্ষমতা নেওয়ার পরই বিশ্বজুড়ে যুদ্ধ লেগে গেলো। ইরান, ইউক্রেনের পর এখন সৌদি আরবে চলছে। নানা কারণে অর্থনৈতিক সংকটে পড়েছি। অর্থনৈতিক সংকট বিশ্বব্যাপী। ১৭ বছরে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে, তা তো করেছেই। গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেয়া যাবে না।’
প্রশাসনে কর্মরত ব্যক্তিদের এসব বিষয় জানার কথা বলেও মন্তব্য করেন তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশের মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ দেশের কিছু অসভ্য লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বলছে। ‘বটবাহিনী’ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বটবাহিনী সক্রিয় রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা চান মন্ত্রী।
মানুষকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দলের কেউ খারাপ কাজ করলে তাকে বহিষ্কার করতেও প্রস্তুত রয়েছে দল। সবকিছু স্বাভাবিক করতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। এ কাজে সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
অনুষ্ঠান শেষে মন্ত্রী পরিষদ চত্বরে একটি অর্জুনগাছের চারা রোপণ করেন। এ ছাড়া পূজামণ্ডপে সরকারি সহায়তা, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা এবং গরিব-অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন তিনি। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এতে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজহাজান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন এবং মহিলা দলের সভাপতি শান্তি আক্তার শিউলী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ