ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
যুদ্ধে জড়াতে চাই না, পরাশক্তিদের সহযোগিতা চান তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াতে চায় না। চীন, যুক্তরাষ্ট্রসহ পরাশক্তিগুলো দেশের উন্নতি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা করুক—এটাই বাংলাদেশের প্রত্যাশা।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনে আয়োজিত একটি সেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা ইস্যু, ভূখণ্ড দখল কিংবা শোষণের সঙ্গে বাংলাদেশের কোনো আগ্রহ নেই। দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশকে বাংলাদেশ অগ্রাধিকার দেয়। তাঁর মতে, বর্তমান বৈশ্বিক সংকট কেবল চীনের মধ্যে সীমাবদ্ধ নয়; বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি নিরাপত্তার সংকটে সবাই এখন ভুক্তভোগী।
আন্দালিব রহমান পার্থ বলেন, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সমস্যা সহজে শেষ হওয়ার নয়। এর পেছনে রয়েছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা এবং ‘আমি চাই না তুমি ধনী হও’-এমন একটি মানসিকতা।
তিনি বলেন, ১৯৮০ বা ১৯৯০-এর দশকে ভারত ও চীন প্রায় একই অবস্থানে ছিল। এরপর চীন কৃষি খাত থেকে উৎপাদনমুখী শিল্পে গুরুত্ব দেয়, আর ভারত কৃষি থেকে সেবা খাতে চলে যায়। এর ফলে চীন অনেক বেশি এগিয়ে যায় এবং ভারত প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়ে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের অংশ এবং দেশটি স্থিতিশীলতা চায়, কারণ বাংলাদেশ উন্নতি করতে চায়। তাঁর ভাষ্য, আমেরিকা ও চীনের মতো দেশগুলো উৎপাদনের দিক থেকে অনেক এগিয়ে থাকায় হয়তো ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব সামলাতে পারবে। তবে বাংলাদেশ এখনো ভোক্তা পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিদিনের প্রধান চিন্তার বিষয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা। যুদ্ধ বা অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় বাংলাদেশের নেই। দিন শেষে এসবের ভুক্তভোগী বাংলাদেশই হয়। যুদ্ধের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক না থাকলেও এর প্রভাবে দেশকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে