ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: আইটি প্রোডাক্ট বিভাগে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে ২৫ জন কর্মী নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ নিয়োগের বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে এবং একই দিন থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সার্ভিস এক্সপার্ট
বিভাগ: আইটি প্রোডাক্ট
পদসংখ্যা: ২৫টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: কালিয়াকৈর, গাজীপুর
কর্মক্ষেত্র: অফিসে
নিয়োগে নির্বাচিতদের জন্য দুপুরের খাবারের সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, লভ্যাংশ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, মোবাইল বিল এবং বছরে ২টি উৎসব বোনাস রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীকে বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। আইটি পণ্য—ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও স্পিকার—সার্ভিসিং বা মেরামতের কাজে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি মাদারবোর্ড, টাচ এলসিডি (LCD) ও ডিসপ্লে মেরামতের কাজেও দক্ষ হতে হবে। এ পদে ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৬। কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে