ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বারডেমের নতুন মহাপরিচালক ডা. নাছির উদ্দীন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ। গত ১৪ সেপ্টেম্বর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনের সই করা চিঠিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে তিনি বারডেম হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া হাসপাতালটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তিনি কাজ করেছেন।
ডা. মো. নাছির উদ্দীন আহমেদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশ-বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)