ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মিরপুর-১০ এ সংঘর্ষের পর আবারও উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মিরপুর-১০ এলাকা পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি অব্যাহত থাকবে।
মো. শফিকুল ইসলাম খানের দাবি, উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ব্যক্তি ও তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক এবং কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে।
এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে আবারও উচ্ছেদ অভিযান শুরু হয়। বায়তুল কুদ্দুস জামে মসজিদের বিপরীত পাশ থেকে অভিযান শুরু হয়ে মিরপুর-১০ গোলচত্বরের দিকে এগিয়ে যায়।
অভিযানের সময় সড়কের এক পাশে থাকা অস্থায়ী দোকানগুলো এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। পরে ভাঙা অংশগুলো সিটি করপোরেশনের ভ্যানে তুলে সরিয়ে নেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ এ ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় করপোরেশনের অন্তত ৩টি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশের একটি গাড়ি এবং উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এক্সকাভেটরও ভাঙচুর করা হয়। সংঘর্ষের পর মিরপুর-১০ নম্বর এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সকালে মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের ভাষ্য, আগুনের ঘটনায় উত্তেজিত হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযানকারীদের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে পুলিশের গাড়ি ও অভিযানে ব্যবহৃত একটি এক্সকাভেটর ভাঙচুর করা হয়।
সংঘর্ষ ও উত্তেজনার প্রভাবে মিরপুর-১০ এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এদিকে ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণের সময় একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনাও ঘটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)