×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সরকারকে দুই দিকের ‘প্রোপাগান্ডা’ মোকাবিলা করতে হচ্ছে: আবু হানিফ

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৪:০৪:৫০

সরকারকে দুই দিকের ‘প্রোপাগান্ডা’ মোকাবিলা করতে হচ্ছে: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার একই সময়ে দুই দিক থেকে ‘প্রোপাগান্ডা’র মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

আবু হানিফের দাবি, একদিকে সংসদে থাকা বিরোধীদল বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এবং বিদেশে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে কথা বলেন আবু হানিফ। সেখানে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে নিষিদ্ধ আওয়ামী লীগ ও বর্তমান বিরোধীদল ‘ঐক্যবদ্ধ’ রয়েছে।

তিনি বলেন, এ ধরনের প্রচারের জবাব দিতে সরকারের উচিত দ্রুত সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা। প্রোপাগান্ডার বিপরীতে তথ্য প্রকাশে দেরি হলে জনগণের মধ্যে ভুল বার্তা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিভিন্ন বিষয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া জানানো প্রয়োজন বলেও জানান আবু হানিফ। তাঁর মতে, সঠিক তথ্য সময়মতো জনগণের কাছে পৌঁছে দেওয়া না হলে অপপ্রচার জনমনে প্রভাব ফেলতে পারে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ