ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকের ভবনে সৌর প্যানেল বসাতে ছাদের তথ্য চাওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোন কোন ভবনের ছাদে এসব প্যানেল বসানো সম্ভব, তা নির্ধারণে ছাদের পরিমাণ ও আয়তনের তথ্য জরুরি ভিত্তিতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) এর মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চাওয়া হয়। চিঠিটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, রুফটপ সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় বিভিন্ন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার ভবনে সৌর প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে। এরই অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোন কোন ভবনে সৌর প্যানেল স্থাপন করা সম্ভব, তা চিহ্নিত করে তথ্য পাঠাতে বলা হয়েছে।
এ জন্য নির্ধারিত ছকে প্রতিষ্ঠানের নাম, জেলা, উপজেলা বা থানা, স্থাপনার সংখ্যা, প্রতিটি স্থাপনার ছাদের ক্ষেত্রফল, অনুমোদিত লোড এবং বাস্তবায়নযোগ্য সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্য সক্ষমতা জানাতে হবে। ছাদের আয়তন বর্গফুট এবং সৌরবিদ্যুৎ স্থাপনের সক্ষমতা কিলোওয়াট-পিক হিসেবে উল্লেখ করতে হবে। ছকে প্রয়োজনীয় মন্তব্যও দিতে হবে।
বিদ্যালয়ের ক্ষেত্রে ছয় ডিজিটের কোড উল্লেখ করতে বলা হয়েছে। অর্থাৎ যে বিদ্যালয়ের ভবনে সৌর প্যানেল স্থাপন করা সম্ভব, সেই তথ্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের নির্ধারিত কোডসহ পাঠাতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর করা পিডিএফ কপির পাশাপাশি এক্সেল শিট ও ওয়ার্ড কপি পাঠাতে হবে। ওয়ার্ড কপিতে নিকস ফন্ট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য পাঠাতে হবে [email protected] এবং [email protected] ই-মেইল ঠিকানায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৩ সেপ্টেম্বরের স্মারক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এই তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর বিষয়টি জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি