×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৩:২৬:৫৫

আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষ হয়। এ সময় সায়েন্সল্যাব মোড়ের আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ইট ছুড়ে বাসটির গ্লাস ভেঙে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং দুই কলেজের শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আইডিয়াল কলেজের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। প্রাথমিকভাবে জানা গেছে, আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ঢাকা কলেজের বাসের গ্লাসে ঢিল ছুড়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ওসি বলেন, আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আহত কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত