ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
পুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে পুলিশের জন্য পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসআরইউ নামের এই ইউনিটে বর্তমান সদস্যরা জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজনে ব্যাপক হারে শর্ট কোর্সের মাধ্যমে নতুন অফিসার নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গি দমনে পুলিশের বর্তমান অ্যান্টিটেরোরিজম ইউনিট এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে ভেঙে এসআরইউ নামে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হচ্ছে। এ জন্য পুলিশ সদরদপ্তরে একজন অ্যাডিশনাল আইজিপির পোস্ট যদি ক্রিয়েটেড থাকে, নাহলে তা ক্রিয়েট করা হবে।
নতুন ইউনিটের কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্ত মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে এর শাখা থাকবে। প্রতিটি থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় অন্যান্য সাপোর্ট হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে রাখা হবে।
বর্তমান সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, তারা জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজন অনুযায়ী ব্যাপক হারে শর্ট কোর্সের মাধ্যমে অফিসার নিয়োগ দেওয়া হবে।
সরকারের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক ভিত্তি, জন-আকাঙ্ক্ষা, ব্যাপক জনপ্রত্যাশা এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ওপর গঠিত সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী। সরকার পুরস্কার ও শাস্তির নীতিতে বিশ্বাস করে। প্রতিনিয়ত সৃষ্টির পালন ও দুষ্টের দমন চলছে। তিনি বলেন, ‘হয়তো শতভাগ ন্যায়বিচার আমরা প্রত্যেকের কাছে পালন করতে পারছি না, বাস্তবায়ন করতে পারছি না। কিন্তু সময় ফুরিয়ে যায়। মেসেজ একটাই। আশা করি, মেসেজটা পেয়েছেন।’
পুলিশ সদস্যদের নিজেদের সংশোধনের সুযোগ দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত সবার কাছে তাঁর একটাই বার্তা—সমাজের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনপ্রত্যাশা পূরণের জন্য পুলিশকে কঠোর হতে হবে।
তিনি বলেন, যারা ফ্যাসিবাদী শক্তি, তারা অন্যান্য বাহিনীর মতো পুলিশ বাহিনীকেও অপব্যবহার করেছে, রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, নির্যাতন করেছে এবং জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। অনেকে বাধ্য হয়েছেন অবৈধ নির্দেশ পালন করতে। তবে পুলিশ সদস্যদের সংশোধনের পাশাপাশি আস্থা অর্জনের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়গুলো শুধু বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কোনো অপরাধ সংঘটিত হলে একই সঙ্গে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিভাগীয় কার্যক্রম, শাস্তি ও তিরস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া