×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার

২০২৬ সেপ্টেম্বর ২১ ১১:২৩:০৬

বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এবং এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের এবং মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ তথ্য জানানো হয়। এ–সংক্রান্ত প্রজ্ঞাপনটি ২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদ সই করেন।

একই প্রজ্ঞাপনে বাগেরহাটের বর্তমান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়নের কথা জানানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত