×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

আমি এখনো জামায়াতের সদস্য: গাজী নজরুল

২০২৬ সেপ্টেম্বর ১৮ ১৭:০১:৩৬

আমি এখনো জামায়াতের সদস্য: গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম বলেছেন, দল থেকে বহিষ্কার করা হলেও খাতা-কলমে এখনো তিনি জামায়াতের সদস্য হিসেবে আছেন। জামায়াত তাঁর বিষয়ে কী বলছে, তা তাঁর জানা নেই বলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জানিয়েছেন তিনি।

জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। তবে এখনো তাঁর এমপি পদ বহাল রয়েছে। এ অবস্থায় গাজী নজরুল সংসদে কোনো দলের এমপি হিসেবে আছেন, নাকি স্বতন্ত্র হিসেবে আছেন-এ নিয়ে প্রশ্ন উঠেছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে গাজী নজরুল বলেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সদস্যপদ আমার আল্লাহর রহমতে এখনো আছে। আমি জামায়াতের সদস্য হিসেবেই তো এখনো আছি খাতা কলমে সব জায়গায়। এটা আমার যতদূর জানা। আর জামায়াত কি বলছে না বলছে এটা আমার জানা নেই।’

তবে জামায়াতের নেতারা বলছেন, বহিষ্কারের পর গাজী নজরুল আর দলের কেউ নন। তাঁকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ আসনের এমপি মো. ইজ্জতুল্লাহ বলেন, ‘গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখন তিনি কি বলছেন সে বিষয়ে জানা নেই। পার্লামেন্টও দিয়েছি এবং কমিশনও দিয়ে দিয়েছি।’

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা তো তাকে দল থেকে বহিষ্কার করেছি। তারপর স্পিকার, ইলেকশন কমিশনের সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে।’

বর্তমানে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত স্পিকার ও নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে। তবে জামায়াতের চিঠির পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এখনো কোনো সিদ্ধান্ত দেননি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

৭৫ বছর বয়সী গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এক তরুণীর সঙ্গে তাঁকে দেখা যায়। এরপর গাজী নজরুলের বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে গত ২২ জুলাই তাঁকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত