×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বাংলা কিউআর ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের চার নির্দেশনা

২০২৬ সেপ্টেম্বর ১৮ ১২:০৪:৫৫

বাংলা কিউআর ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের চার নির্দেশনা

ডুয়া ডেস্ক: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজলভ্য করতে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে নতুন কিছু সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে চারটি নির্দেশনা দেওয়া হয়েছে, যার অন্যতম হলো বাংলা কিউআরের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের পর অর্থ তাৎক্ষণিকভাবে বিক্রেতার হিসাবে জমা করা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রদানকারী (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করার পাশাপাশি বিক্রেতাদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

১. বাংলা কিউআরে অর্থ জমা হবে তাৎক্ষণিক

আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধ করা সব অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে জমা করতে হবে। এর আগে ছোট বিক্রেতারা দ্রুত অর্থ পেলেও বড় বিক্রেতাদের ক্ষেত্রে অনেক সময় পরদিন বা দুই দিন পর অর্থ হিসাবে জমা হতো। এতে ডিজিটাল মাধ্যমে অর্থ গ্রহণে অনীহা তৈরি হতো। নতুন ব্যবস্থায় সব বিক্রেতার হিসাবেই তাৎক্ষণিক অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২. অ্যাপের হোম পেজে থাকবে বাংলা কিউআর

১ অক্টোবর থেকে সব ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআরের আইকন দৃশ্যমান রাখতে হবে। গ্রাহকেরা যেন সহজেই আইকনটি খুঁজে লেনদেন করতে পারেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

৩. কিউআরের ছবি আপলোড করেও পেমেন্ট

আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরাসরি কিউআর স্ক্যানের পাশাপাশি মোবাইলের গ্যালারি থেকে বাংলা কিউআরের ছবি আপলোড করে মূল্য পরিশোধের সুবিধা চালু করতে হবে।

৪. সব হিসাবধারী করতে পারবেন লেনদেন

৩১ অক্টোবরের মধ্যে ব্যাংকের কার্ডধারীদের পাশাপাশি সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে লেনদেনের সুবিধা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এসব সুবিধা চালু হলে বাংলা কিউআর ব্যবহার করে অর্থ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ হবে এবং এ পদ্ধতিতে লেনদেনের পরিধিও বাড়বে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত