ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জুমার দিনের ফজিলত ও গুরুত্বপূর্ণ আমলগুলো জেনে নিন
ডুয়া ডেস্ক: মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন শুক্রবার বা জুমার দিন। এ দিনের সঙ্গে রয়েছে বিশেষ ফজিলত, বিভিন্ন সুন্নত আমল এবং দোয়া কবুলের একটি বিশেষ সময়। জুমার দিনের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
‘হে মুমিনগণ! জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা ত্যাগ করো। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা আল-জুমুআহ: আয়াত ৯)
রাসুলুল্লাহ (সা.) বলেন-
خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ
‘সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন।’ (মুসলিম ১৮৫০)
জুমার দিনে ইবাদত ও নেক আমল করার বিশেষ সুযোগ রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সুন্নত ও আমল পালনের মাধ্যমে এ দিনের ফজিলত অর্জন করা যায়। উল্লেখযোগ্য আমলগুলো হলো-
শারীরিক পরিচ্ছন্নতা ও নখ কাটা
জুমার দিনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হলো শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। সপ্তাহে অন্তত একবার প্রয়োজনীয় শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা সুন্নতি অভ্যাসের অন্তর্ভুক্ত। মহানবী (সা.) বলেছেন, মানব স্বভাবের (ফিতরাত) পাঁচটি বিষয় হলো-খতনা করা, নাভির নিচের পশম পরিষ্কার করা, গোঁফ ছাঁটা, নখ কাটা এবং বগলের পশম উপড়ে ফেলা। (সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৯)
উত্তমভাবে গোসল করা
জুমার দিনে গোসল করাকে গুরুত্বপূর্ণ আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। এ দিনে জামাতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। তাই শরীর পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত রাখার পাশাপাশি সতেজ-পরিচ্ছন্ন থাকা জরুরি।
পরিষ্কার পোশাক, মিসওয়াক ও সুগন্ধি
জুমার দিনে ভালো ও পরিষ্কার পোশাক পরিধান করা সুন্নত। একই সঙ্গে মুখের পরিচ্ছন্নতার জন্য মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করাও উত্তম।
বেশি বেশি দরুদ পাঠ
জুমার দিনে মহানবী (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা বিশেষ ফজিলতপূর্ণ আমল। মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে নবী আদমকে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তাঁর ওফাত হয়েছিল। তাই এই দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো; কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)
আগেভাগে মসজিদে যাওয়া
জুমার নামাজ আদায়ের জন্য আগেভাগে মসজিদে উপস্থিত হওয়ার বিশেষ ফজিলত রয়েছে। মহানবী (সা.) বলেছেন, জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরজায় অবস্থান করেন এবং আগত ব্যক্তিদের নাম ক্রমানুসারে লিখতে থাকেন। যে ব্যক্তি সবার আগে আসে, সে একটি উট কুরবানি করার সওয়াব পায়। এরপর যে আসে সে একটি গাভী, তারপর দুম্বা, এরপর মুরগি এবং সবশেষে একটি ডিম দান করার সওয়াব পায়। ইমাম খুতবার জন্য বের হলে ফেরেশতারা তাঁদের খাতা বন্ধ করে খুতবা শুনতে বসে যান। (সহিহ বুখারি, হাদিস: ৮৮১)
খুতবা মনোযোগ দিয়ে শোনা
জুমার অন্যতম গুরুত্বপূর্ণ রুকন হলো ইমামের খুতবা। খুতবা চলাকালে নীরব থেকে মনোযোগ দিয়ে তা শোনা ওয়াজিব। এ সময় কথা বলা নিষিদ্ধ; এমনকি অন্য কাউকে ‘চুপ করো’ বলাও নিষেধ।
জুমার নামাজ যথানিয়মে আদায় করা
জুমার দিনের অন্যতম প্রধান আমল হলো জামাতের সঙ্গে যথানিয়মে জুমার নামাজ আদায় করা।
দোয়া কবুলের বিশেষ সময় অনুসন্ধান
জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে তা কবুল করা হয়। মহানবী (সা.) বলেছেন, এ দিনে এমন একটি সময় আছে, কোনো মুসলিম যদি সে সময়ে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে ভালো কিছু প্রার্থনা করে, তাহলে আল্লাহ অবশ্যই তাকে তা দান করেন। এরপর মহানবী (সা.) হাত দিয়ে ইঙ্গিত করে জানান, সময়টি অত্যন্ত সংক্ষিপ্ত। (সহিহ বুখারি, হাদিস: ৯৩৫)
জুমার দিন মুমিনের জন্য ইবাদত, নেক আমল ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ তৈরি করে। তাই এ দিনের সুন্নত ও গুরুত্বপূর্ণ আমলগুলো পালনের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ফজিলত অর্জনের চেষ্টা করা উচিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর