ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
অবশেষে মুক্তি পাচ্ছে সেই ৬০২ ফিলিস্তিনি
ডুয়া ডেস্ক : বন্দি বিনিময় চুক্তির আওতায় গত শনিবার ৬ জীবিত জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল দখলদার ইসরায়েলের। কিন্তু চুক্তি ভঙ্গ করে তাদের মুক্তি আটকে রাখে দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
অবশেষে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) আরও চার জিম্মির মরদেহ ফেরতের বিনিময়ে তারা মুক্তি পেতে যাচ্ছেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাসি ইদান, ওহাদ ইয়ালোমি, ইতজিক এলগারাত এবং সোলোমো মান্তজুর নামের চার ইসরায়েলি জিম্মির মরদেহ প্রথমে মিসরের কাছে হস্তান্তর করবে হামাস। সেখান থেকে এই মরদেহগুলো ইসরায়েলে পাঠানো হবে। তবে এই চারটি মরদেহগুলো হস্তান্তারের সময় হামাস মঞ্চে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবে না।
প্রায় ১০ দিন আগে হামাস ইসরায়েলের চার জিম্মির মরদেহ ফেরত দেয়। এ সময় সশস্ত্র গোষ্ঠীটি মঞ্চ তৈরি করে মরদেহবাহী কফিন প্রদর্শন করে। তবে এটা নিয়ে আপত্তি জানায় দখলদার ইসরায়েল। এরপর শনিবার যখন ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার সময় আসে, তখন মুক্তি পাওয়া ছয় জীবিত জিম্মির পরই ইসরায়েল বেঁকে বসে।
দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। যদিও এটি শুরু থেকেই ‘ভঙ্গুর’ ছিল। যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ১৯ জানুয়ারির পর ইসরায়েলি গুলি এবং ড্রোন হামলায় গাজায় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ