ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ঘোড়ায় চড়ে হজ পালনে তিন বন্ধু
ডুয়া ডেস্ক : মধ্যযুগে মুসলিম শাসনের তীর্থভূমি ছিলো স্পেনের আন্দালুসিয়া। সে সময় জ্ঞান-বিজ্ঞানে সকলের কাছে সমাদৃত ছিল দেশটি। তবে সেটা এখন অতীত। বর্তমানে দেশটিতে মুসলমানদের সংখ্যা খুবই সীমিত। তবুও যারা রয়েছেন, তাদের মধ্য থেকে তিন বন্ধু ৫০০ বছরের পুরোনো আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্যকেও পুনরুজ্জীবিত করছেন। সুদূর স্পেন থেকে ঘোড়ায় চড়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিন বন্ধু। তারা প্রায় ৮ হাজার কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজ পালন করবেন।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের তিন বন্ধু পবিত্র হজ পালনের জন্য ঘোড়ায় চড়ে সৌদি আরবের মক্কায় যাচ্ছেন। তিন বন্ধুর একজনের একটি প্রতিজ্ঞার কারণে এভাবেই তারা পবিত্র এই যাত্রা শুরু করেছেন বলে জানা গেছে।
স্প্যানিশ ওই তিন বন্ধু হলেন- আবদুল্লাহ হার্নান্দেজ, আবদুল কাদের হারকাসি এবং তারিক রদ্রিগেজ।
সাড়ে ৩ মাস আগে তারা স্পেন থেকে ঘোড়ায় চেপে হজের উদ্দেশ্যে রওনা হন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। এখন তাদের যাত্রার আর অল্প অংশই বাকি আছে।
স্পেন থেকে দীর্ঘ ৮ হাজার কিলোমিটার পথ ভ্রমণে তারা পাড়ি দিয়েছেন ইতালি, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা থেকে শুরু করে গ্রিস এবং তুরস্ক। এখন সিরিয়ার মধ্য দিয়ে তারা সৌদি আরবে পৌঁছাবেন।
ইস্তাম্বুল সাবাহাতিন জাইম ইউনিভার্সিটির আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি ওই তিন বন্ধু বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং অন্যান্য সমর্থকদের সাথে মিলিত হয়েছিলেন।
স্প্যানিশ হজযাত্রীর একজন আবদুল কাদের হারকাসি বলেন, “হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পেরে তারা আনন্দিত। তারা পবিত্র এই যাত্রার জন্য কয়েক বছর ধরে অর্থ সঞ্চয় করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন।”
তিনি আরও বলেন, “তাদের যাত্রাটি দুঃসাহসিকতা পূর্ণ। তবে তারা ঘোড়ায় চড়ে হজে যাওয়ার সময়টা বেশ উপভোগ করেছেন। তিনি বলেন, ‘আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা হজ আদায় করার বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করেছি। ইতিমধ্যে আমরা অর্ধেকের বেশি রাস্তা পার করে ফেলেছি।’ তারা আশাবাদী বাকি অর্ধেক রাস্তাও তাদের সহজ হবে।”
ওই তিন বন্ধু জানিয়েছেন, তারা তুরস্কে রমজান মাস কাটাতে চান এবং সেই সঙ্গে দেশটির সুলতান আহমেদ মসজিদ ও হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করতে চান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ