ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মেসির গোল-অ্যাসিস্টের পরও ন্যাশভিলের সঙ্গে ড্র মিয়ামির
স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির অবিশ্বাস্য গোল করার ধারা অব্যাহত থাকল ন্যাশভিলের বিপক্ষেও। তিনি গোল করলেন, করালেনও। কিন্তু এরপরও ইন্টার মিয়ামি জিততে পারল না। শনিবার এমএলএসে টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।
মিয়ামির নু স্টেডিয়ামে ৬২ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন মেসি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। কিন্তু ইনজুরি সময়ে সমতাসূচক গোল করেন ন্যাশভিলের স্ট্রাইকার স্যাম সারিজ।
৩৯ বছর বয়সী মেসি ২০২৩ সালে মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের বিপক্ষে ১৪ ম্যাচে ১৭ গোল করেছেন।
ইস্টার্ন কনফারেন্সের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের এই ম্যাচে আরও গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। ৫০ মিনিটে তাঁর একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফেরত আসে। ৭৮ মিনিটে আরেকটি শট গোলপোস্টে লেগে ফেরে। শেষদিকে তাঁর আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস। এরপরই সমতা ফেরান সারিজ।
এই ড্রয়ের ফলে বাকি নয়টি ম্যাচ সামনে রেখে শীর্ষ আসনের লড়াইয়ে ন্যাশভিলের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে গেল ইন্টার মিয়ামি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল। চতুর্থ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে নিচু শটে গোল করেন ইংলিশ স্ট্রাইকার সারিজ।
তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সমতায় ফেরে মিয়ামি। এখানেও ভূমিকা রাখেন মেসি। তাঁর কর্নার কিক থেকে বল মাথায় লাগিয়ে নিজেদের জালেই বল জড়ান ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হুইটিং।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জয়সূচক গোল করে ফেলেছিলেন মেসি-বলেই মনে হচ্ছিল। বক্সের বাইরে থেকে সাবেক আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে বল আদান-প্রদান করে বাঁকানো শটে গোলরক্ষক ব্রায়ান শোয়াকিকে পরাস্ত করেন তিনি।
কিন্তু ব্যবধান বাড়াতে না পারার মাশুল দিতে হয় মিয়ামিকে। ইনজুরি সময়ে কাছ থেকে গোল করে দলকে পয়েন্ট এনে দেন সারিজ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)