×

ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

নান্দাইলে ইউপি নির্বাচন ঘিরে বিএনপিতে চেয়ারম্যান প্রার্থী ১০৪ জন

২০২৬ সেপ্টেম্বর ১২ ২০:৩০:৪৬

নান্দাইলে ইউপি নির্বাচন ঘিরে বিএনপিতে চেয়ারম্যান প্রার্থী ১০৪ জন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা হতে পারে—এমন গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। এ নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও উপজেলার ১৩টি ইউনিয়নে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। হাট-বাজার ও চায়ের দোকানে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে জোর আলোচনা।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে দলীয় সমর্থনের আশায় ১৩টি ইউনিয়ন থেকে ইতিমধ্যে ১০৪ জন চেয়ারম্যান প্রার্থী জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। উপজেলা বিএনপি সূত্র জানায়, বীর বেতাগৈর ইউনিয়নে ৮ জন, মোয়াজ্জেমপুরে ৯ জন, নান্দাইলে ১০ জন, চণ্ডীপাশায় ৮ জন, গাংগাইলে ৯ জন, রাজগাতীতে ৮ জন, মুশুল্লীতে ৫ জন, সিংরুইলে ৮ জন, আচারগাঁওয়ে ৭ জন, শেরপুরে ১৩ জন, খারুয়ায় ৬ জন, জাহাঙ্গীরপুরে ৮ জন এবং চরবেতাগৈর ইউনিয়নে ৫ জন প্রার্থী আবেদন করেছেন।

মনোনয়নপ্রত্যাশীরা মাঠের জনপ্রিয়তা ও দলের প্রতি তাঁদের ত্যাগের মূল্যায়নের দাবি জানিয়েছেন। প্রার্থীরা দলীয় সমর্থন পেয়ে বিজয়ের হ্যাটট্রিক করতে চান।

উপজেলা বিএনপির (আহ্বায়ক কমিটি) সদস্যসচিব মো. এনামুল কাদির জানান, দলীয় প্রতীক না থাকলেও যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। প্রার্থীদের জনপ্রিয়তা, দলে সক্রিয় ভূমিকা, গ্রহণযোগ্যতা ও অতীত ত্যাগ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত