ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভারতের
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ভারতের মাছ আমদানিকারকেরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে পুনরায় ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে। খবর এএনআইয়ের।
সংগঠনটির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিলেন। তবে ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।
চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজার উৎসব উপলক্ষে মাত্র এক মাসের বিশেষ সময়সীমার জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে এই ব্যবস্থা ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।
আমদানিকারকেরা দুই বাংলার সংস্কৃতি, ভাষা ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশ অত্যন্ত প্রিয় একটি খাবার।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?