ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নয়াদিল্লিতে আজ বসছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, জ্বালানি সংকট এবং পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে ইতোমধ্যে শহরজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
সম্মেলনে অংশ নিতে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা এরই মধ্যে নয়াদিল্লিতে পৌঁছাতে শুরু করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে সেখানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে অংশ নিচ্ছেন।
বিশ্বনেতাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা এবং ভিভিআইপি চলাচলের পথগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্থাপন করা হয়েছে উচ্চপ্রযুক্তির বিশেষ কন্ট্রোল রুম। সেখান থেকে বিশ্বনেতাদের মোটরকেডের গতিপথসহ রাজধানীর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এবারের শীর্ষ সম্মেলনে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়টি গুরুত্ব পেতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহও এবারের শীর্ষ বৈঠকের আলোচনায় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি নেতাদের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?