ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রুমিন ফারহানার বক্তব্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, সংসদে রুমিন ফারহানা যে ভাষায় বক্তব্য দিয়েছেন, তা কার্যত আওয়ামী লীগেরই ভাষা। তাঁর চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়। তিনি সংসদে পরোক্ষভাবে আওয়ামী লীগেরই প্রতিনিধিত্ব করছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামায়াতে ইসলামী যেকোনো শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের বিভিন্ন ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন স্থানীয় রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?