ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নেতানিয়াহু আবার ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে কঠোর হওয়ার তাগিদ হিলারির
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের আগামী নির্বাচন সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি ও সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। নেতানিয়াহু নতুন নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় ফিরলে তার সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
সম্প্রতি ‘এমএস নাউ’-এর ‘মর্নিং জো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন হিলারি। তিনি বলেন, ‘আমি বারবার বলেছি—আমি ইসরাইলকে ভালোবাসি, তবে নেতানিয়াহুর সরকার ও তার নীতিকে মন থেকে অপছন্দ করি। ঠিক একইভাবে আমি নিজের দেশ আমেরিকাকে ভালোবাসি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকার ও তার কাজকর্মকে একদম মানতে পারি না। ইসরাইলে যা হচ্ছে তা তাদের দেশের ভবিষ্যতের জন্য যেমন ক্ষতিকর, তেমনি যুক্তরাষ্ট্রের জন্যও বেশ উদ্বেগের।’
সাক্ষাৎকারে হিলারি আরও বলেন, নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় এলে ওয়াশিংটনের নীতি আরও কঠোর হওয়া প্রয়োজন। তবে ইসরাইলে নতুন কোনো নেতৃত্ব এলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে অনেক সহজ ও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে তিনি মনে করেন।
ইসরাইলি রাজনীতিতে তীব্র প্রতিযোগিতা চলার মধ্যেই হিলারির এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি বিভিন্ন মতামত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর জোটের চেয়ে বিরোধী দলগুলো কিছুটা এগিয়ে থাকলেও কোনো পক্ষই এককভাবে সরকার গড়ার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
ইতোমধ্যে সাতবারের মতো প্রধানমন্ত্রীর পদে বসার প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। তবে একের পর এক রাজনৈতিক চ্যালেঞ্জে তাঁর বর্তমান জোট বেশ নড়বড়ে হয়ে পড়েছে। নিজের আসন ধরে রাখতে তিনি এখন তাঁর মিত্রদের সমর্থনের ওপর অনেকটাই নির্ভর করছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক