ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
প্রাথমিকে নতুন করে জাতীয়করণের পরিকল্পনা নেই: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের বিষয়ে এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে দেশের কোথায় কতসংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজন এবং কোন এলাকার শিক্ষার্থী বা শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে, তা মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলমের (সালেহী) এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
এর আগে মঙ্গলবার বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
সম্পূরক প্রশ্নে মাহবুবুল আলম বলেন, সারাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে সামান্য বেতনে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে পাঠদান করে আসছেন। পাশাপাশি এসব বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থাও অত্যন্ত নাজুক। এ অবস্থায় এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণের কোনো উদ্যোগ সরকারের রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে ববি হাজ্জাজ বলেন, ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের বিষয়টি এই মুহূর্তে আলোচনায় রাখিনি। কিন্তু আমাদের সব অফিসারকে মনিটরিংয়ের ইনস্ট্রাকশন দিয়েছি। কোথায় কতখানি ডিমান্ড আছে, কোন জায়গায় আমাদের শিক্ষার্থী বা শিশুরা আন্ডার সার্ভড আছে সেসব বিষয় আমরা দেখছি।’
তিনি বলেন, ‘সেই জায়গাগুলো সঠিকভাবে আখ্যায়িত হলে, তখন আমরা পরিকল্পনা নেব। সেখানে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় হবে, নাকি জাতীয়করণ হবে বা কী কী হতে পারে তখন এসব বিষয় নিয়ে আলোচনা হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- নবম পে-স্কেলে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা