×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৪:৫৯:১১

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসিতে হেড অব এসএএম–এসএমই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদটি ব্যাংকটির লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনের অধীনে। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগ পেলে পদভেদে গ্রেড হবে এসভিপি থেকে ইভিপি। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা।

প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি। পদের নাম হেড অব এসএএম–এসএমই | লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশন।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ব্যবসা, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে সন্তোষজনক ফলাফল থাকতে হবে।

প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ থেকে ২০ বছরের ব্যবস্থাপনা অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ‘এপ্লাই অনলাইন’ অপশনের মাধ্যমে আবেদন করতে হবে। কেবল সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে।

আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬। আবেদন করতে হবে ব্র্যাক ব্যাংকের অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে।

বিস্তারিত তথ্য জানতে ওআবেদন করতে এখানে দেখুন।

তথ্যসূত্র: ব্র্যাক ব্যাংক পিএলসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত