ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কর মওকুফ করেছে বিজেপি সরকার! যা বললেন প্রীতি জিনতা
ডুয়া ডেস্ক : একসময়ের পর্দা কাঁপানো বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। দীর্ঘদিন ধরেই সিনেমার বাইরে আছেন তিনি। তবে আইপিএল আর ব্যবসায় সময় দিচ্ছেন তিনি। রাজনীতির সঙ্গেও রয়েছে যোগসূত্র। এরই মধ্যে শোনা গেল, প্রীতির একটি বড় অঙ্কের ঋণ নাকি মওকুফ করে দিয়েছে বিজেপি সরকার! আর এমন অভিযোগ চাউর হতেই জবাব দিয়েছেন প্রীতি।
সম্প্রতি কেরালা কংগ্রেস সামাজিক মাধ্যমে অভিযোগ আনে, প্রীতি জিন্তার ১৮ কোটি রুপির ঋণ মওকুফ করে দিয়েছে মোদি সরকার। শুধু তাই নয়, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাকি বিজেপিকে দিয়েছেন প্রীতি; যে কারণেই এ ঋণ মওকুফ!
বিষয়টি জানার পর এক বার্তায় প্রীতি জানান, এই খবর সম্পূর্ণ মিথ্যা। অভিনেত্রী দাবি করেন, তিনি নিজেই নিজের উপার্জনের টাকায় লোন পরিশোধ করেছেন।
প্রীতি বলেন, “আমি হতবাক যে একটা রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি এ ধরনের মিথ্যা খবর প্রচার করছে। আর আমার নাম ও ছবি ব্যবহার করে জঘন্য গসিপ এবং ক্লিকবেটের খেলা চলছে। সবাইকে বলছি, একটা ঋণ আমি নিয়েছিলাম, সেটা শোধও আমি করেছি। তবে সেটা ১০ বছর আগের ঘটনা।”
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে রয়েছেন প্রীতি জিনতা। বিয়ের পর তিনি সেখানে সংসার শুরু করেছেন। তবে, তার উপস্থিতি নিজ দেশ ভারতেও লক্ষ্য করা যায়। কিছুদিন আগেই তিনি মহাকুম্ভ মেলায় ডুব দিয়েছিলেন। এর পাশাপাশি প্রীতিকে নিয়ে বছরের পর বছর বিভিন্ন আলোচনা চলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)