ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আজ থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সোমবারের এক বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনসংক্রান্ত ওয়েবসাইট ও নির্দেশনা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
ভর্তি কার্যক্রমের সূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনও করা যাবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, এবার কোনো ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। পুরো ভর্তি প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে।
গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
অনলাইনে আবেদন যেভাবে
চলতি বছর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। অনলাইন ছাড়া ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। আবেদন ফি ২২০ টাকা। এই ফি দিয়ে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে পারবেন। আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে ভর্তির জন্য নির্বাচন করা হবে।
আবেদন শুরুর আগে নির্ধারিত ফি জমা দিতে হবে। বিকাশের মাধ্যমে সহজেই আবেদন ফি পরিশোধ করা যাবে। এজন্য বিকাশ অ্যাপে গিয়ে ‘Education Fee’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘XI Class Admission’ নির্বাচন করে রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাসের সন ও মোবাইল নম্বর দিতে হবে। পরবর্তী ধাপে পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করা যাবে। নির্ধারিত অর্থের পরিমাণ আলাদাভাবে লিখতে হবে না; স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত ফি কেটে নেওয়া হবে।
অনলাইনে আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে লগইন বাটনে ক্লিক করতে হবে। এরপর দ্বিতীয় পেজে ‘সাইন আপ’ বাটনে ক্লিক করে এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে মোবাইলে এসএমএসের মাধ্যমে আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। ওই তথ্য ব্যবহার করে লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখান থেকে কলেজের কোড বা নাম দিয়ে সার্চ করে পছন্দের প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন জমা দিতে হবে।
তবে প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সন্তান, বিকেএসপির শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। তারা প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। বোর্ড আবেদনগুলো যাচাই-বাছাই করে তাদের ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ