ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
স্থগিত পরীক্ষা নিয়ে সতর্ক করল জাতীয় বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১২১০৯ (ইনট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক) পরীক্ষার স্থগিত সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শনিবার (২৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিলেবাসের স্থগিত করা পরীক্ষার সময়সূচি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভুয়া (ফেক) ও মিথ্যা। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেনি।
এতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের ওপর নির্ভর না করে শুধু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প