ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪টি পদে মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
সম্প্রতি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ২ জন এবং সহকারী পরিচালক (প্রশাসন), সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট), সহকারী পরিচালক (বিনিয়োগ), সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী (ই/এম), সহকারী প্রকৌশলী (সিভিল), রিসার্চ অফিসার, জনসংযোগ কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার পদে যথাক্রমে ১, ১, ১, ৯, ১০, ১, ১, ১ ও ৮ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদ গ্রেড-৯।
এ ছাড়া উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) পদে ১ জন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২ জন, প্রশাসনিক কর্মকর্তা পদে ১ জন এবং উপ-সহকারী পরিচালক পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদ গ্রেড-১০।
সব মিলিয়ে উল্লিখিত ১৪ পদে মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে ৩০ আগস্ট ২০২৬ সকাল ৯টা থেকে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
বয়সসীমা
সরাসরি নিয়োগের ক্ষেত্রে ১৮ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত প্রযোজ্য হবে।
আবেদনের বিস্তারিত
নিয়োগসংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন ফি, অন্যান্য শর্ত ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইট ও টেলিটক পোর্টালে পাওয়া যাবে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ঠিকানা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে সংশ্লিষ্টওয়েবসাইটে দেখুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত