ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নভোএয়ারে কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ, পদ ১৫
ডুয়া ডেস্ক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/কাস্টমার সার্ভিস এজেন্ট’ পদে ১৫ জন কর্মী নিয়োগ দেবে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি গত ২৫ আগস্ট প্রকাশ করা হয়েছে। একই দিন থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড
পদের নাম: সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/কাস্টমার সার্ভিস এজেন্ট
বিভাগ: এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস
পদসংখ্যা: ১৫টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিসে
সুযোগ-সুবিধা: টিএ বিল, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, বিমা সুবিধা, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বিমান সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬।
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর