ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি পাঁচটি ক্যাটাগরিতে মোট ২৬ জনকে নিয়োগ দেবে।
পদের নাম ও সংখ্যা
১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি।
২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি।
৩. ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৬টি।
৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৩টি।
বেতন স্কেল ও যোগ্যতা
কম্পিউটার অপারেটর: বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
ক্যাশিয়ার: বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন।
অফিস সহায়ক: বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অনলাইনে আবেদন শুরু হবে ৩১ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদনের শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা।
অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত