ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জিৎ–দেবের সিনেমা ঘিরে ফের আলোচনায় ভক্তরা
বিনোদন ডেস্ক: জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছে ১ কোটি ৫৩ লাখ টাকা। সিনেমাটি মুক্তির কারণে নিজের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন ‘পাগলুখ্যাত’ অভিনেতা দেব।
দেবের সিনেমাটি খুব সম্ভবত ডিসেম্বরে মুক্তি পাবে। একই মাসে ‘টনিক ২’ মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি আগামী বছর মুক্তি পাবে বলে জানিয়েছেন দেব। দুই সিনেমার মুক্তি ঘিরে দুই টালি সুপারস্টারের মধ্যে কোনো তিক্ততা রয়েছে কি না, তা জানা না গেলেও বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে দ্বিধা।
কয়েক দিন আগে মুক্তি পাওয়া ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে দেবের এক ফ্যান পেজ থেকে জিৎকে কটাক্ষ করা হলে ক্ষোভ প্রকাশ করেন দেব। জিৎকে ‘বড় দাদা’ সম্বোধন করে তিনি বলেন, তাঁর সময় হচ্ছে না, তবে খুব দ্রুত সিনেমাটি দেখতে যাবেন।
এর আগে ‘দুই পৃথিবী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন জিৎ ও দেব। ওই একটি সিনেমাতেই তাঁদের একসঙ্গে দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে কাজ করা হয়নি। তবে একসঙ্গে কাজ না করলেও দুই তারকার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। মাঝেমধ্যে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ভক্ত-অনুরাগীদের মধ্যে বাদানুবাদ দেখা যায়।
এদিকে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি দেখার প্রতিশ্রুতি রেখেছেন দেব। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হন তিনি। সিনেমা দেখার আগে পরিচালককে পাশে নিয়ে দেব বলেন, ‘এ সিনেমার কোনো নেগেটিভ রিভিউ নেই। আমি জানি ভীষণ ভালো সিনেমা করেছে পথিকৃৎ।’
জিৎ-এর সিনেমা দেখতে দেবের আসা নিয়ে বিস্ময় প্রকাশ করা হলে তিনি বলেন, ‘কেন আসব না? আমরা তো একই ছিলাম। তোমরাই আমাদের আলাদা করে রাখো। আমি কথা দিয়েছিলাম, যাব সিনেমাটি দেখতে। আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে।’ এরপর তিনি হলের দিকে চলে যান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত