ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
হংকংয়ে বিনামূল্যে পিএইচডি, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
পার্থ হক: সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে হংকং। হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ফেলোশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।
২০০৯ সালে হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম প্রতিষ্ঠা করে। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৪০০টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে। আবেদনকারীরা বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আবেদন করতে পারবেন।
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
শিক্ষার্থীরা নিম্নলিখিত আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো হিসেবে যোগ দিতে পারবেন—
১. সিটি ইউনিভার্সিটি অব হংকং
২. হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়
৩. লিংনান বিশ্ববিদ্যালয়
৪. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং
৫. হংকং এডুকেশন বিশ্ববিদ্যালয়
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
৭. হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
৮. হংকং বিশ্ববিদ্যালয়
সুযোগ-সুবিধা
ফেলোশিপপ্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি একটি সম্মেলন ও গবেষণা ভ্রমণ ভাতা দেওয়া হবে।
এ ছাড়া অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হয়ে থাকে।
যোগ্যতা
যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন এবং পূর্ণকালীন পিএইচডিতে ভর্তি হতে ইচ্ছুক, তাঁরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা, গবেষণার সক্ষমতা ও সম্ভাবনা, যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা এবং নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার সনদ (আইইএলটিএস) প্রয়োজন হবে। তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে আইইএলটিএসের প্রয়োজন নেই।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারীদেরঅনলাইনের মাধ্যমে হংকং পিএইচডি ফেলোশিপের জন্য একটি প্রাথমিক আবেদন করতে হবে।
আবেদন করা এবং ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ