ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মাসিক ভাতাসহ বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে মোট দুজন প্রার্থীকে ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত ইন্টার্নদের মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
ইন্টার্নশিপের বিষয়গুলো হলো পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা ও পরিবেশবান্ধব গণপরিবহন পরিচালনা।
সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে অ্যাপিয়ার্ড প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দিতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিআরটিসিরওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এরপর নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনপত্র পাঠাতে হবে পরিচালক (প্রশাসন ও অপারেশন), বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০ বরাবর।
আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।
নির্দেশনা ও শর্তাবলি
ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার ক্ষেত্রে এ আবেদন প্রযোজ্য নয়।
কোনো আবেদনকারী বর্তমানে অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তি সনদ জমা দিতে হবে।
ইন্টার্নশিপ চলাকালে ‘কর্মে নিয়োজিত’ মর্মে কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। তবে সফলভাবে ইন্টার্নশিপ শেষ করলে সনদ দেওয়া হবে।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত