ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও আল-আযহারে পড়ার সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক: দেশের কওমি বা আলিয়া মাদ্রাসায় না পড়েও মিশরের প্রসিদ্ধ আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ জায়েদ।
জেনারেল লাইন বা সাধারণ শিক্ষা (স্কুল-কলেজ) থেকে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়তে বা ভর্তি হতে শিক্ষার্থীদের ছয়টি বিষয় অনুসরণ বা মানার পরামর্শ দিয়েছেন বাংলাদেশি এই শিক্ষার্থী।
মুহাম্মদ জায়েদের দেওয়া নির্দেশনাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আরবি ভাষা শেখা। আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম আরবি হওয়ায় সেখানে পড়াশোনা চালিয়ে যেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই আরবি ভাষা শিখতে হবে।
বিশ্ববিদ্যালয়টিতে সরাসরি অনার্সে ভর্তির সুযোগ না থাকায় প্রথমে আরবি ভাষা ইনস্টিটিউট শেষ করার পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভর্তি হতে হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ থেকে সরাসরি সরকারি স্কলারশিপের সুযোগ না থাকায় শিক্ষার্থীদের দুই থেকে তিন বছর পর্যন্ত নিজেদের খরচ বহনের প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে দীর্ঘ সময় ব্যয় হতে পারে—এই বিষয়টিও শিক্ষার্থীদের বিবেচনায় রাখতে হবে।
এ ছাড়া মিশরে পার্টটাইম চাকরির সুযোগ না থাকায় পর্যাপ্ত ফিন্যান্সিয়াল রিসোর্স বা অর্থের উৎস নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টিতে আসার পরামর্শ দিয়েছেন মুহাম্মদ জায়েদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর