ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: প্রকল্প মেয়াদে (দুই বছর) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে দুটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষ ও দায়িত্বশীল প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
১. বইমেলা ইউনিট ইনচার্জ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: বই ক্রয়-বিক্রয় ও লজিস্টিক ব্যবস্থাপনার কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
সাকল্যে বেতন: ২৮,০০০ টাকা।
২. সংগঠক
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।
অভিজ্ঞতা: সাংগঠনিক কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
সাকল্যে বেতন: ২৪,০০০ টাকা।
দায়িত্বসমূহ
নিয়োগপ্রাপ্তদের বই সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, লজিস্টিক সামগ্রী সংগ্রহ এবং হিসাব সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বইমেলার পরিকল্পনা, প্রচার-প্রচারণা, মেলা পরিচালনা ও বিক্রয় ব্যবস্থাপনা দেখতে হবে।
এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন এবং কর্মী ও স্বেচ্ছাসেবকদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করতে হবে।
আবেদন নিয়ম ও শর্ত
বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের নির্ধারিত ছক ডাউনলোড করতে হবে। ছকটি পূরণ করে প্রার্থীকে নিজস্ব ই-মেইল থেকে [email protected] ঠিকানায় পাঠাতে হবে।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল করা যেতে পারে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
পরীক্ষার দিন সিভির প্রিন্ট কপি, সব সনদের ফটোকপি ও এক কপি ছবি সঙ্গে আনতে হবে। পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর