ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় পতাকার আদলে পোশাক, উর্বশীকে ঘিরে বিতর্ক
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলাকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের দায়িত্ব পালনের সময় তার পরনের পোশাক নিয়ে শুরু হয় আলোচনা।
অনুষ্ঠানের মঞ্চে উর্বশীকে ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীক অনুসরণ করে তৈরি বিশেষ একটি পোশাকে দেখা যায়। পোশাকটিতে ছিল ভারতের জাতীয় পতাকার তিনটি প্রধান রং—গেরুয়া, সাদা ও সবুজ। মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্রের নকশা। এর সঙ্গে সোনালি ঝালর, বড় হীরার কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি দিয়ে সাজ সম্পন্ন করেন অভিনেত্রী।
অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পোশাকটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একাংশের মতে, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মানজনক। অন্যদিকে, আরেকটি পক্ষ উর্বশীর প্রশংসা করে বলেছে, এই সাজের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে ভারতের প্রতিনিধিত্বের বার্তা দিয়েছেন।
বিতর্কের মধ্যেই পোশাকটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন উর্বশী। তিনি জানান, আগে থেকেই বলেছিলেন, ‘আমিই ভারত’। তাই ওই দিন নিজেকে ভারতবর্ষের প্রতিচ্ছবি হিসেবেই মনে হয়েছে। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত।
এবারের অনুষ্ঠানটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবেও বিশেষ ছিল। ২০১৫ সালে তিনিই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন। সে সময় তাকে মুকুট পরিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এবার সুস্মিতা সেনও মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর নির্বাচন কমিটির সদস্য ছিলেন। মঞ্চে সাবেক এই বিজয়ীর কথাও স্মরণ করেন উর্বশী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান