ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
টাক মাথায় চুল গজাতে ঘরে বসে যা করবেন
ডুয়া ডেস্ক: চুল পড়ার সমস্যা বর্তমান সময়ে একটি সাধারণ সমস্যা। অতিরিক্ত চুল পড়তে পড়তে অনেকের মাথায় টাকও পড়ে গেছে। টাক মাথায় চুল গজাতে অনেকে বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন কিংবা চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করেন। তবে ওষুধ ব্যবহারের পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন আনলেও অনেক ক্ষেত্রে চুল পড়ার সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
চুল পড়ার কারণ খুঁজে বের করুন
নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগছেন। কারও চুল আঁচড়ালে চিরুনি ভরে চুল উঠে আসে, আবার কারও ক্ষেত্রে মাথায় টাক পড়ে যায়। এর পেছনে মানসিক চাপ, খাদ্যাভ্যাসে অনিয়ম, খুশকির সমস্যা বা জীবনযাত্রায় অনিয়মের মতো বিভিন্ন কারণ থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, শুধু প্রসাধনী ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে বা চুল ঘন হবে—বিষয়টি এমন নয়। মাথাভর্তি চুল চাইলে সবার আগে জীবনযাত্রায় পরিবর্তন আনা প্রয়োজন।
চুল পড়ার সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে-
অনেকের জিনগত কারণে চুল পড়তে পারে।
শারীরিক অসুস্থতা থাকলে বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পড়তে পারে।
নারীদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল বা অন্তঃসত্ত্বা অবস্থায় চুল পড়তে পারে।
পুষ্টির অভাবেও চুল পড়তে পারে।
দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণেও চুল পড়তে পারে।
মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন
চুল পড়া কমাতে মানসিক ও শারীরিক—উভয় দিক থেকেই সুস্থ থাকার চেষ্টা করতে হবে। এ জন্য প্রচুর পরিমাণে জিঙ্ক, প্রোটিন, ম্যাগনেশিয়াম ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার খেতে হবে। পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
চুলের পরিচর্যায় গুরুত্ব দিন
চুলের যত্নেও নিয়মিত নজর দেওয়া প্রয়োজন। মাসে একবার চুল ট্রিম করার পাশাপাশি সপ্তাহে দুইবার শ্যাম্পু করার পরামর্শ দেওয়া হয়েছে।
চুলের সাজসজ্জার জন্য অনেকেই রিবন্ডিং করেন। তবে এটি চুলের জন্য ক্ষতিকর। মাসে একবার চুলের যত্নে পেঁয়াজের রস, আমলকির রস বা হোমমেড রেমিডি ব্যবহার করা যেতে পারে। চুলে নিয়মিত তেল ব্যবহার করতে হবে। একই সঙ্গে অ্যামোনিয়াযুক্ত রং বা ব্লিচ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
চুল মানুষের সৌন্দর্য বাড়ায়। নিয়মিত চুলের যত্ন নেওয়া এবং সঠিক খাবার খাওয়ার মাধ্যমে চুল পড়া রোধ করা সম্ভব। পাশাপাশি মানসিকভাবেও সুস্থ থাকার চেষ্টা করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল