ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কমছে সেশনজট, ফল প্রকাশ ৫০-৯০ দিনে
নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা গ্রহণের ৫০ থেকে ৯০ দিনের মধ্যে ফল প্রকাশের উদ্যোগসহ বিভিন্ন পদক্ষেপের ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সেশনজট কমতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশসহ নেওয়া বিভিন্ন উদ্যোগে ইতোমধ্যে প্রায় এক বছর সেশনজট কমানো সম্ভব হয়েছে। সেশনজট পুরোপুরি নিরসন না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
রোববার (২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামূল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম সেশনজটমুক্ত করার লক্ষ্যে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অধিভুক্ত বিভিন্ন কোর্সের কারিকুলাম ও সিলেবাস সংস্কারের কার্যক্রম চলমান রয়েছে।
শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার তারিখও যথাসময়ে ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণের পাশাপাশি দ্রুত ফল প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পরীক্ষা গ্রহণের ৫০ থেকে ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে। এসব কার্যক্রমের ফলে ইতোমধ্যে প্রায় এক বছর সেশনজট কমানো সম্ভব হয়েছে। সেশনজট সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের কাছে বিভিন্ন বিষয়ে মেসেজ পাঠানো হচ্ছে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।
তবে শিক্ষার্থীদের লেখাপড়া ও পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর